শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

ইসলামি শিক্ষায় প্রভাবিত হয়ে আমেরিকান নারীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হুসাইন: শান্তি ও নিরাপত্তার ধর্ম, ইসলামের শিক্ষায় প্রভাবিত হয়ে এক আমেরিকান অমুসলিম নারী ইসলাম গ্রহণ করেন। এ লক্ষ্যেই তিনি গত (সোমবার ১৫মার্চ) করাচির বিন্নুরিয়া বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হোন।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ৪২ বছর বয়সী আমেরিকান নারী টিফনি সালসেট স্মিথ, ইসলামী শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন। বিন্নুরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা নোমান নাঈম, টিফনি সালসেট স্মিথকে শাহাদা বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় স্বাগত জানান।

প্রিন্সিপাল মাওলানা নোমান নাঈম নওমুসলিমা টিফনি সালসেট স্মিথ এর নাম পরিবর্তন করে নাম রাখেন আয়েশা আমিনা।
আয়েশা আমিনা ইসলাম গ্রহণপরবর্তী এক সাক্ষাৎকারে বলেন, তিনি পবিত্র কুরআনের বিভিন্ন বিষয়ে গবেষণা করে ইসলামের সত্যতা অনুধাবন করেন। তাই নিঃসংকোচে, প্রশান্তচিত্তে ইসলাম গ্রহণ করেন।

তিনি আরও বলেন, ইসলামই নারীদের অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছে। ইসলাম গ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। (সূত্র: আল আরাবিয়া উর্দু)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ