বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

শবে বরাতে শুভেচ্ছা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র শবে বরাতে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এক টুইটবার্তায় মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশা করি শবে বরাত তুর্কি জনগণ, মুসলিম বিশ্ব ও মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, আমি মহান আল্লাহর নিকট আরো আশা রাখি যে, পবিত্র শবেবরাতে আসমান ও জমিন খোদায়ী রহমত ও করুণায় ভরে উঠবে। পবিত্র শবে বরাত তুর্কি জনগণ, বিশ্বের সকল মুসলিম ও মানবতার জন্য কল্যাণ ও সৌন্দর্যের কারণ হোক।

টুইট বার্তায় এরদোগান আয়া সোফিয়া মসজিদের ছবি প্রকাশ করেন। তাতে পবিত্র কোরআনের একটি আয়াত লিখা আছে, যার অর্থ-‘যে রাতে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।’ (সুরা দুখান, আয়াত : ৪)

হিজরি বর্ষের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তম দিনের দিবাগত রাতে মুসলিম বিশ্ব শবে বরাত হিসেবে পালন করেন। এ রাতে নামাজ, জিকির, কোরআন পাঠ, দোয়াসহ বিভিন্ন আমলে নিমগ্ন হোন। সন্ধাবেলা মাগরিবের নামাজের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত তাঁরা বিভিন্ন আমলে মগ্ন থাকেন। টুইটের আলাদা ক্যাপশনে এরদোগান লেখেন, ‘সবাইকে বরকতময় এ রাত্রির শুভেচ্ছা’।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ