শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

বারিধারা মাদরাসার মুহতামিম হলেন মুফতি মনির হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম হয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী। নায়েবে মুহতামিমের দায়িত্ব পেয়েছেন মাওলানা মাসউদ আহমদ।

গতকাল (৪ এপ্রিল) রোববার বিকেল ৫টায় জামিয়ার শূরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেছেন মাদানি সোসাইটি বাংলাদেশের সভাপতি ও শূরার অন্যতম সদস্য বদিউর রহমান।

জামিয়ার মুহাদ্দিস মাওলানা হিদায়াতুল্লাহ গণমাধ্যমকে বলেন, গতকাল মজলিসে শূরার বৈঠকে জামিয়ার পরিচালনার জন্য এর আগে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি বিলুপ্ত করে মুফতি মনির হোসাইন কাসেমীকে মুহতামিম এবং মাওলানা মাসউদ আহমদকে নায়েবে মুহতামিমের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এছাড়া মজলিসে শূরার বৈঠকে বিগত বছরের আয়-ব্যয় ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা এবং কয়েকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

শূরা কমিটি নবনিযুক্ত মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ধারা আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এর আগে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন মাদরাসাটির মুহতামিম হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তার মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটির মাধ্যমে চলছিলো মাদরাসা। গতকাল মজলিসে শূরার বৈঠকে জামিয়ার পরিচালনার জন্য এর আগে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি বিলুপ্ত করে মুফতি মনির হোসাইন কাসেমীকে মুহতামিম এবং মাওলানা মাসউদ আহমদকে নায়েবে মুহতামিমের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ