শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

মাতৃত্বকালীন ছুটি এক বছর চেয়ে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকালে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসের পরিবর্তে এক বছর করার অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী শাম্মী আক্তারের পক্ষে মো. জে আর খান (রবিন) মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিশ পাঠান।

করোনাভাইরাসের উৎপত্তি ও সংক্রমণের দিক তুলে ধরে নোটিশে বলা হয়, কর্মজীবী নারীরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

বর্তমান করোনাভাইরাসের কারণে অন্তঃসত্ত্বা নারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। সরকার ইতিপূর্বে বাংলাদেশ সার্ভিস রুল (পার্ট-১) এর বিধি ১৯৭ (১) সংশোধন করে সরকারি কর্মজীবী নারীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি চার মাসের পরিবর্তে ছয় মাস করলেও বর্তমান পরিস্থিতিতে তা অত্যন্ত অপ্রতুল। কারণ, গর্ভবতী নারী এই ভাইরাসে আক্রান্ত হলে তার গর্ভের সন্তানসহ পরিবারের সবাই আক্রান্ত হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে। এতে একটি পরিবার পুরোপুরি হুমকির সম্মুখীন হয়ে পড়ে। মাতৃত্বকালীন ছুটির নিয়ম অনেক বেসরকারি প্রতিষ্ঠান মানছে না। এতে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য রয়েছে।

নোটিশের শেষাংশে বলা হয়, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে করোনাকালের জন্য সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসের পরিবর্তে এক বছর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় হাইকোর্ট বিভাগে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে নোটিশদাতা বাধ্য হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ