শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

চীনে আবারও করোনার হানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দুই মাসের মধ্যে দেশটিতে রেকর্ড ৩২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ২০১৯-এর ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথমবারের মতো করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এরপর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরই মধ্যে মহামারি করোনায় বিশ্বে ১৩ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাড়ে ২৮ লাখের বেশি মানুষ। তবে, যেই চীন থেকে মহামারিটি শুরু হয় সেখানে কমে যায় সংক্রমণের মাত্রা। তবে সম্প্রতি দেশটিতে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। ৪ এপ্রিল একদিনে ৩২ জন নতুন রোগী শনাক্ত হন। গত দু’মাসের দৈনিক সংক্রমণ শনাক্তের হিসেবে এটিই সর্বোচ্চ সংখ্যা।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, রুলি শহরে শনাক্ত হওয়া রোগীদের শরীরের করোনাভাইরাসের সঙ্গে মিয়ানমারের ভাইরাসের মিল পাওয়া গেছে। বলা হচ্ছে, সীমান্ত এলাকা হওয়ায় মিয়ানমার থেকে চীনের এই অঞ্চলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ইউনান প্রদেশের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট রুলি। লাওস, মিয়ানমার ও ভিয়েতনামের সঙ্গে এই প্রদেশের ৪ হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ