শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

‘জনগণের মৌলিক প্রয়োজনগুলোর ব্যবস্থা না করে লকডাউনের সিদ্ধান্ত অমানবিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতা পদক্ষেপ হিসেবে লকডাউন যতটা না জরুরি তারচেয়ে বেশি জরুরি জনগণের মৌলিক অধিকার ও বেঁচে থাকার উপকরণ সুনিশ্চিত করা। জনগণের মৌলিক প্রয়োজনগুলোর ব্যবস্থা না করে লকডাউনের সিদ্ধান্ত অমানবিক।

আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা আরো বলেন, গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

নেতৃদ্বয় বলেন, লকডাউন সাধারণ জনতার ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবন যাত্রার মানকে ব্যাহত করছে। লকডাউনের কারণে ব্যবসায়িক ধসে পথে নামার উপক্রম ব্যবসায়ীরা। খেয়ে - না- খেয়ে মানবেতর জীবন যাপন করছে শ্রমিক ও দিনমজুর শ্রেণির লোকেরা। হতাশা ও নানান ভোগান্তির শিকার হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবী মানুষ।

জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ যিয়া উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিবৃতিতে আরো বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারী ছাড়া লকডাউনের কারণে দেশের সর্বস্তরের মানুষ করোনায় আক্রান্ত হওয়ার চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পেটের ক্ষুধার স্বাভাবিক চাহিদা মিটানোর ব্যর্থতাজনিত মানসিক যন্ত্রণায়। সরকারের উচিত, জনস্বাস্থ্যের নিরাপত্তা ও জনতার মৌলিক প্রয়োজনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এর ব্যত্যয় ঘটলে লকডাউন প্রহসনের লকডাউনে পরিণত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ