শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারী করোনাভাইরাসের ক্রমাগত বৃদ্ধির ফলে ভারতের দিল্লি সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে। মঙ্গলবার থেকে এটি কার্যকর হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত এ কারফিউর সময় নির্ধারণ করা হয়েছে।

দিল্লি সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘‌বর্তমানে দিল্লিতে যেভাবে করোনা কেস বৃদ্ধি পাচ্ছে তাতে রাত্রিকালীন কারফিউ জারি করার মতো মুখ্য সিদ্ধান্ত নিতেই হতো। রাত ১০টা থেকে ভোর পাঁচটা ৩০ এপ্রিল পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। জরুরি পরিষেবাগুলোকে ছাড় দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বারবার রাজ্যগুলোর সাথে বৈঠক ও লিখিতভাবে জানিয়েছে, কোভিড সংক্রমণের চেইন ভাঙার জন্য হয় রাত্রিকালীন কারফিউ নয়তো সংক্ষিপ্ত বা সপ্তাহান্তের লকডাউন জারি করা হোক। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, রাজধানীতে চতুর্থ করোনা ওয়েভ চলছে কিন্তু তাই বলে লকডাউন কখনাই এর সমাধান হতে পারে না।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ