শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

নাইজেরিয়ার জেলে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার ইমো রাজ্যের জেলে হামলা চালায় সশস্ত্র লোকেরা। জেলরক্ষীদের সাথে তাদের গুলিবিনিময় হয়। তারপর তারা বিস্ফোরক ব্যবহার করে জেলে ঢুকে যায়। তারপর এক হাজার ৮ শ’রও বেশি বন্দি জেল থেকে পালায়।

নাইজেরিয়ায় অন্যতম বড় জেল-ভাঙার ঘটনা এটি। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শুধু জেল নয়, শহরের অন্য সরকারি বাড়িতেও একই সাথে আক্রমণ চালায় তারা।

তবে কেউই এখনো পর্যন্ত আক্রমণের দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইস্টার্ন সিকিউরিটি নেটওয়ার্ক(ইএসএন)-কে এই ঘটনার জন্য দায়ী করেছেন। ইএসএন দাবি করে, তারা স্থানীয় ইগবো জনগোষ্ঠীকে বিদেশী হানাদারের হাত থেকে বাঁচাবার জন্য লড়াই করছে।

প্রেসিডেন্ট বুহারি এক বিবৃতিতে বলেছেন, এটা সন্ত্রাসবাদী কাজ। তিনি পালিয়ে যাওয়া সব বন্দিকে ধরে আবার জেলে রাখার জন্য নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেছেন।

সপ্তাহ দুয়েক আগে দক্ষিণপূর্ব নাইজেরিয়ায় থানা, সেনার চেকপয়েন্ট এবং জেল আক্রমণ করেছিল সন্ত্রাসীরা। তাতে অন্তত ১২ জন নিরপত্তারক্ষী মারা যান। এমনিতে নাইজেরিয়ার জেলগুলোতে অধিকাংশ সময় বেশি বন্দি রাখা হয়। জেলগুলো আদৌ স্বাস্থ্যসম্মত নয়। এনিয়ে অতীতে বহু অভিযোগও উঠেছে। সূত্র : ডয়েচে ভেলে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ