বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

কাপড় পরিধানের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজে কল্যাণ নিহিত রেখেছেন। যাতে বান্দা পরকালে সহজেই নাজাত পায়। তাইতো কোরআন ও হাদিসে বান্দার প্রায় প্রতিটি কর্মের জন্য রয়েছে নির্ধারিত দোয়া ও ইবাদত। তেমনি কাপড় পরিধানেও রয়েছে দোয়া।

কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ তাআলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। (সুরা: আরাফ, আয়াত: ২৬)।

আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাপড় পরিধানের জন্য একটি দোয়া শিখিয়েছেন। কাপড় পরিধানের সময় এই দোয়া পড়া সুন্নাত-

الْحَمْدُ لِلهِ الّذِيْ كَسَانِيْ هذَا الثّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ، وَلَا قُوّةٍ

অর্থ: সকল প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটি দান করেছেন। -সুনানে আবু দাউদ, হাদীস ৪০২৩

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ