শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কওমির স্বীকৃতির বিষয়টি বিবেচনা করে দেখতে হবে: নওফেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে আমরা জাতীয়ভাবে সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছি। তারপরেও যদি এ ধরনের কার্যক্রম চলে তাহলে এটাকে বিবেচনা করে দেখতে হবে আমাদের।

তিনি বলেন, অপরাধমূলক কাজ যদি প্রতিষ্ঠানগুলো করতে থাকে বা এখান থেকে কেউ করে থাকে তাহলে তাদের যে ডিগ্রির স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি, রাজনৈতিক স্বীকৃতিসহ সবকিছুই আমাদের বিবেচনা করে দেখতে হবে। অর্থনৈতিকভাবে তারা কোন পর্যায়ে আছে তার বিবেচনা করে দেখব। তাদের সরকার নিয়ন্ত্রণ করবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এ কথা বলেন।

এসময় উপমন্ত্রী আরো বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অমান্য করে যারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে থেকে বিষয়টি মনিটরং করা হবে।

এতিমদের যাওয়ার কোনও জায়গা না থাকার কারণে এতিমখানাগুলো খোলা থাকবে জানিয়ে উপমন্ত্রী বলেন, তবে কওমি মাদরাসাগুলোতে আবাসিক-অনাবাসিক যেগুলো আছে তা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ