মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

পানিতে ডুবে জামিয়া ইব্রাহিমিয়া মাদরাসার প্রথম জামাতের ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পানিতে ডুবে জামিয়া ইব্রাহিমিয়া মাদরাসার প্রথম জামাতের ছাত্রীর মৃত্যু হয়েছে। নোয়াখালীর সেনবাগে অবস্থিত জামিয়া ইব্রাহিমিয়া মহিলা মাদরাসা।

জানা যায়, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় নেস ছাত্রী। তার নাম আবিদা ইউসুফ। বাবার নাম আবু ইউসুফ। বয়স ৮ বছর। গতকাল বুধবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ অর্জুনতলা গ্রামের হাজী আবদুল ওয়াদুদ মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি স্বপন জানান, গতকাল দুপুরের দিকে আবিদা সমবয়সী বাচ্চাদের সাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়।

এ সময় সে অন্য বাচ্চাদের অগোচরে পুকুরে ডুবে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে ছোট ছোট বাচ্চারা ঘরে এসে এ ঘটনা জানায়। সাথে সাথে বাড়ির লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করে আবিদার মরদেহ পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ