শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফের লাদাখ সীমান্তে সেনা-অস্ত্রশস্ত্র মজুত করছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব লাদাখের প্যাঙ্গং রেঞ্জ থেকেই সেনাবাহিনীকে কিছুটা পিছিয়ে নিয়েছে চীন। যদিও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ছেড়ে চীন নিশ্চুপে চলে গেছে ব্যাপারটা তেমনটা নয়। দেখা যাচ্ছে, ফের লাদাখে সেনা-অস্ত্রশস্ত্র মজুতে ব্যস্ত চীন।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং লেক ও তার সংলগ্ন পাহাড়ি খাঁজ থেকে চীনের সেনা সরেছে ঠিকই, তবে অন্য দিকে গোগরা, হট স্প্রিং, দেপসাং ভ্যালিতে নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি। অস্ত্রশস্ত্রও মজুত করছে।

এ দিকে আগামী শুক্রবার (৯ এপ্রিল) চুসুল সীমান্তে চীন-ভারত সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক আছে। এই নিয়ে ১১ বার মুখোমুখি আলোচনায় বসতে চলেছে দুই দেশ। সীমান্তে শান্তি বজায় রাখতে এই বৈঠক।

উল্লেখ্য, ২০১৩ সালে লাদাখ এলাকার ১৮ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছিল চীনের সেনা, ২০১৭ সালে ডোকলামে দুই দেশের বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে থাকার সময়েও এই দেপসাং ভ্যালিই চিন্তা বাড়িয়েছিল।

সূত্র: দ্য ওয়াল

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ