শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সম্পর্ক স্বাভাবিক স্বাভাবিকের পর এবার ফ্লাইট চালু করল আমিরাত-ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্পর্ক স্বাভাবিক ও তেল আবিবে দূতাবাস স্থাপনের পর এবার আমিরাত-ইসরায়েল ফ্লাইট চালু করল আন্তর্জাতিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।

আবুধাবি থেকে গত ৬ এপ্রিল ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-৫৯৬ বিমানটি উড্ডয়ণের তিন ঘণ্টা ২০ মিনিট পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটিতে ভ্রমণ করেন, আমিরাতে ইসরায়েলের নিযুক্ত রাষ্ট্রদূত এইতান নায়েহ এবং ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মেদ আল-খাজা।

বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছালে বিমানটিকে জলকামান দিয়ে স্বাগত জানানো হয়।আবুধাবি থেকে ইসরায়েলের কোনো বিমানবন্দরে ইতিহাদ এয়ারওয়েজ এটাই প্রথম বাণিজ্যিক ফ্লাইট।

সম্প্রতি দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচলসহ ব্যবসা-বাণিজ্য চালু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ