শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দিনেদুপুরে ঘরে ঢুকে কিশোর ইজিবাইক চালককে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় দিনেদুপুরে ঘরে ঢুকে সালাউদ্দিন আহমেদ (১৫) নামের এক কিশোর ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাশেমপুর জামতলা মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ইজিবাইক চালক শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে। সালাউদ্দিন নিজেও ইজিবাইক চালাত।

পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে সালাউদ্দিনের ঘরে ঢোকে তারই বন্ধু সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন। ওই সময় সালাউদ্দিনকে হত্যা করে সাগর। এরপর সাগর তার বাবা শহিদুল ইসলামকে এ ঘটনা জানায়। পরে শহিদুল নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহানকে খবরটি জানান এবং সালাউদ্দিনের লাশ ঘর থেকে বের করে আনতে বলেন।

সালাউদ্দিনের বাবা শাহজাহান আলীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকত। সেই কক্ষেই ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় সালাউদ্দিন। পরে তাকে আটক করা হয়েছে।

ওসি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিহত সালাউদ্দিন ও অভিযুক্ত সাগর হোসেন দুজনেই মাদকাসক্ত ছিল। তারা মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর কোনো একটি কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ওসি জানান, হত্যার খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ময়নাতদন্তের জন্য সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ