শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিনা অনুমতিতে মসজিদুল হারামে প্রবেশ করলে ভারী জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে ওমরাহ হজ পালনের জন্য অনুমতি ছাড়া যদি কেউ মসজিদুল হারাম এবং এর প্রাঙ্গণসমূহে প্রবেশ করে, তাহলে তাকে জরিমানা বাবদ ১০ হাজার সৌদি রিয়াল পরিশোধ করতে হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, করোনাভাইরাস সংক্রামণ রোধের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রদত্ত বিবৃতি অনুযায়ী, মসজিদুল হারাম এবং এর প্রাঙ্গণসমূহে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের স্বাস্থ্যগত সেবা প্রদানের জন্য সতর্কতামূলক বিধিমালা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিশ্চিত করণের জন্য এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশে অবস্থানরত নাগরিক এবং বিদেশী নাগরিকদের মসজিদুল হারামে ওমরাহ পালন বা নামাজ পড়ার অনুমতি নেওয়ার প্রয়োজনে গৃহীত নির্দেশিকাগুলি মানতে হবে।

এই মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং আসন্ন রমজান মাসে এই বিধিমালা যথাযথভাবে পালন করার জন্য মসজিদুল হারামের সকল প্রবেশ পথে নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ