শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাস্ক ছাড়াই করোনা তাড়ানোর প্রার্থনা বিজেপি নেত্রীর, নেটদুনিয়ায় হাস্যরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় যখন ভয়াবহ পরিস্থিতি গোটা ভারতজুড়ে তখন বিজেপি মন্ত্রীর কাণ্ডকারখানায় অবাক সবাই। করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে মধ্যপ্রদেশ সরকারের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ঊষা ঠাকুর বিমানবন্দরে মাস্ক ছাড়াই প্রার্থনা করলেন।

এরই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, করোনা তাড়ানোর জন্য পুজোর আয়োজন করা হয়েছে। বিমানবন্দরে থাকা দেবী আহিল্যা বাই হোলকারের মূর্তির সামনে বসেই করোনা তাড়ানোর জন্য আরতি শুরু করেন মন্ত্রী। সেখানে বসে হাতে তালি দিয়ে মূর্তির সামনে মন্ত্র পড়া শুরু করেন, গান গাইতে থাকেন মন্ত্রী। বিমানবন্দরের ডিরেক্টর আর্যমা সন্ন্যাস ও বিমানবন্দরের অন্য কর্মীরাও সেখানে এসে উপস্থিত হন। পুজোয় অংশগ্রহণ করেন। বিমানবন্দরের কর্মীদের মুখে মাস্ক থাকলেও কিন্তু মাস্ক ছিল না স্বয়ং মন্ত্রীর মুখে।

তবে মন্ত্রীর এমন কাণ্ড এবারই প্রথম নয়। এর আগে, জনসভাতেও একাধিকবার মাস্ক ছাড়াই দেখা গেছে ঊষা ঠাকুরকে। এমনকি বিধানসভা অধিবেশন চলাকালীনও তাকে মাস্ক পরতে দেখা যায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘‌আমি নিয়মিত যজ্ঞ করি। হনুমান চলিশা পাঠ করি।’‌ অতীতে তিনি দাবি করেছিলেন, যজ্ঞের সময় গোবর ব্যবহার করলে ১২ ঘণ্টা স্যানিটাইজ থাকে বাড়ি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ