শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা শামসুদ্দিনের ইন্তেকাল: দুপুরে জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুলপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার সাবেক মুহ্তামিম ও শায়খুল হাদিস মাওলানা শামসুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন।

তিনি গতকাল (১৬ এপ্রিল) শুক্রবার রাত ৮:৩০ মিনিটে বালিয়ার পার্শ্ববর্তী গ্রাম বড়ইকান্দির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।

তিনি প্রায় ৫০ বছর বালিয়া মাদরাসায় শিক্ষক, শায়খুল হাদিস ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ৩বছর যাবত তিনি অসুস্থ হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার দুপুর ২:৩০ মিনিটে বালিয়া মাদরাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ