বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

আওয়ামী লীগ সম্পর্কে ‘বিরূপ’ মন্তব্যে নুরের বিরুদ্ধে আরেক মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকের লাইভে এসে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার পল্টন থানায় মামলা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তির করা এই মামলার একমাত্র আসামি নুর। এ ব্যাপারে ওসি আবু বকর বলেন, ‘মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

একই অভিযোগে রোববার শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মুহা. আশরাফুল ইসলাম সজীব।

পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দেখতে পাই সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (২৯) ফেসবুক পেজে লাইভ করছেন। সেই ভিডিওটি ডাউনলোড করে দেখতে পাই, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’

উস্কানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে দেওয়া এ আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলাটি রজু করার আবেদন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ