শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত আ.লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখমও করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট বাজারে আসার উদ্দেশে সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন নুরুন্নবী চৌধুরী। পথে কলাবাগান এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার পায়ে গুলি করে। পরে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিন জানান, আহত আওয়ামী লীগ নেতা নুরুন্নবীর বাম পায়ে গুলি লেগেছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ