শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাবা শরীফে প্রথম বারের মতো দায়িত্ব পালন শুরু করলো নারী নিরাপত্তাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে প্রথম বারের মতো নারী নিরাপত্তাকর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। তারা কাবা শরীফে দায়িত্ব পালন শুরু করছেন। সম্প্রতি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মসজিদুল হারামে দায়িত্ব পালন করা নারী নিরাপত্তাকর্মীদের ছবি শেয়ার করে। এটি সৌদি আরবের ব্যতিক্রমী এক ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তাকর্মীদের পোশাকে ওমরাহযাত্রীদের সেবায় দায়িত্ব পালন করতে দেখা যায়। টুইটারে ছবির ক্যাপশনে ‘মাঠপর্যায় থেকে হজ ও ওমরাহর নিরাপত্তা’য় লেখা দেখা যায়।

নারীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি সৌদি তাঁর আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নারীদের নিয়োগ শুরু করে। কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশীদারিত্ব নিশ্চিত করতে এটি ছিল যুবরাজ মুহাম্মদ বিন সালমান কর্তৃক গৃহীত পদক্ষেপের অন্যতম।

সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নে সৌদি নারীরা বিভিন্ন পেশায় নানাধরনের ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে, যা ইতিপূর্বে কেবল পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল। সূত্র : খালিজ টাইমস 

পাঠকদের জন্য সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের টুইটটি দিয়ে দেয়া হলো।

এমডব্লিউ/

 

https://twitter.com/AlArabiya_KSA/status/1384656717166821377


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ