শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

নকল ওষুধের কারখানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী নগরীতে নকল ওষুধের একটি কারখানায় অভিযান চালিয়ে আনিস নামে এক জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে আনিসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রমতে, আসিন দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে ওষুধ তৈরির কারখানা বসিয়ে দেশের সনামধন্য কম্পানিগুলোর অধিক ব্যবহৃত ওষুধগুলোর নকল তৈরি করছিলেন। তিনি স্কয়ার, নাভানা, রিলায়েন্স এবং এসবি ল্যবরেটরিজের মতো কম্পানির এন্টিবায়োটিক, এ্যসিডিটি (সেকলো) তৈরি করতেন। এসব ওষুধ তৈরির জন্য তিনি নিজ বাড়িতে ওষুধ তৈরির মেশিন বসিয়েছেন। আর এসব কাজে তাকে সহায়তা করে আসছিলেন তার স্ত্রী, সন্তানসহ নিকট আত্মীয়রা। আনিস এর আগে ঢাকার একটি কম্পানিতে কাজ করতেন।

এদিকে আনিসের ওষুধের এই অবৈধ ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় ৪ জন সাংবাদিকসহ একটি থানা ও ফাঁড়ির পুলিশকে অর্থ প্রদান করতেন। প্রতিমাসে মাসোহারা হিসেবে তিনি পুলিশ ও সাংবাদিককে প্রায় ষাট হাজার টাকা পরিশোধ করতেন।

ডিবির এসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আনিসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে বিপুল সংখ্যক নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

আনিসের কাছ থেকে সাংবাদিক ও পুলিশের মাসোহারা আদায়ের বিষয়ে ডিবির এই কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা কতটুকু তা দেখতে হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ