শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

ভেজাল জুস-লাচ্ছি তৈরি, কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরির দায়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘জি বি হলিস্টিক ফুডস অ্যান্ড বেভারেজ’ নামের ওই কারখানার মালিক জাকির হোসেন মোবারককে (৫৫) এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, “বিজেশ্বর গ্রামে ‘জি বি হলিস্টিক ফুডস অ্যান্ড বেভারেজ’ নামের একটি কারখানায় অবৈধভাবে চার ধরনের ভেজাল জুস ও লাচ্ছি তৈরি করা হচ্ছিল। জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমতি ছিল না। এ ছাড়া ওই কোম্পানিতে কোনো কেমিস্ট নেই। তারা যেসব মেটারিয়াল ব্যবহার করছে, তা মানবদেহের জন্যে ক্ষতিকারক। তাই অভিযান চালিয়ে কারখানার মালিক জাকির হোসেন মোবারককে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া ওই কারখানা সিলগালা করা হয়।’

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ