যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি
মারুফ খান, একটি বেসরকারী কোম্পানীর হবিগঞ্জ সদর শােরুমের সেলস এক্সিকিউটিভ। গত শুক্রবার (৩০এপ্রিল) জুমার নামাজ পড়তে যাওয়ার অপরাধে তাকে চাকরিচ্যুতির হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মারুফ খান তাৎক্ষণিক এক লাইভে বলেন- মসজিদে যাওয়ার পর ম্যানেজার আমাকে কল দিলে আমি নামাজ না পড়ে সাথে সাথে চলে আসি, তবুও তিনি আমাকে ঘাড় ধরে শোরুম থেকে বের করে দেওয়ার হুমকি দেন।
লাইভে তিনি বলেন, আমি মারুফ খান, আরএফএল বেস্ট বাই, হবিগঞ্জ সদর শোরুমের একজন সেলস্ এক্সিকিউটিভ। আমি একজন মুসলমান! নামাজ আদায় করা আমাদের ইসলাম ধর্মে প্রত্যেকের জন্য ফরয। আর সেই ফরয নামাজ (পবিত্র জুম্মার নামাজ) পড়তে যাবার অপরাধে আজ আমাকে শোরুম থেকে বের করে দেয়া হয়েছে। আজানের পর আমাদের শোরুম ম্যানেজারকে ফোন দিই। কিন্তু তিনি ফোন না ধরে কেটে দেন। তিনি ফোন ধরবেন কিভাবে তিনি তো প্রতিদিনের ন্যায় কাজ ছেড়ে বাহিরে গিয়ে আরাম করছিলেন! তিনি ফোন না ধরাতে কাপড় বদলিয়ে আমরা তিনজন শোরুম বন্ধ করে মসজিদে চলে যাই।
ঠিক ঐ মূহুর্তে ম্যানেজার আমাকে ফোন দিয়ে বলেন যে, আমি কার অনুমতি নিয়ে শোরুম বন্ধ করছি? সে আমাকে বলে যে, আমি চাকরি করতে চাই নাকি নামাজ পড়তে চাই? আমি তখন বললাম, স্যার! চাকরি করি বলে কি আমাকে নামাজ ছেড়ে দিতে হবে? তিনি আমাকে ওই কথা শুনে হুমকি দেন যে, আমাকে ঘাড় ধরে শোরুম থেকে বের করে দিবেন এবং আমাকে চাকরি থেকেও বের করে দিবেন। ওই মূহুর্তে আমি নামাজ না পড়ে মসজিদ থেকে চলে আসি এবং শোরুম খুলি। এরপর ম্যানেজার এসে আমাকে শোরুম থেকে বের হয়ে যেতে বলে। আমি কিছু বুঝে উঠতে না পেরে কী করবো না করবো? কোনো কিছু না ভেবে চলে আসি।
শুধুমাত্র মসজিদে গিয়ে পবিত্র জুম্মার নামাজ পড়ার অপরাধে আমাকে কাজ ও শোরুম থেকে বের করে দেয়া হলো। চাকরি করি তাই বলে কি আমি আমার ধর্ম ও নামাজ আদায় করতে পারবো না। নামাজ পড়তে মসজিদে গিয়েছি এটাই কি আমার অপরাধ?
নামাজ পড়া যদি অপরাধ হয়ে থাকে! আর সেই অপরাধে যদি চাকুরিচ্যুত হতে হয়! তাহলে আমি আমার আল্লাহ ও রাসুলের বিধান পালন করতে গিয়ে সেই চাকরি করবো না। দোয়া করবেন, আল্লাহ ভরসা।
তার এ লাইভের পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই নিন্দা প্রকাশ করতে থাকেন।
পরের দিন শনিবার (১মে ২০২১) কোম্পানà¦