শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

সুন্দরবনে আগুন, নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস-বনকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোমবার দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন এখনও নেভেনি। আগুনের কাছাকাছি পানির কোনো উৎস না থাকায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও বনকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন।

এদিকে মঙ্গলবার ভোরে সুন্দরবনে গহীনে লাগা আগুন নেভাতে আবারও কাজ শুরু হয়েছে। অন্ধকারে বনের গহীনে কাজ করা সম্ভব না হওয়ায় সোমবার সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের কার্যক্রম বন্ধ রাখা হয়।

এর আগে সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট সেখানে পৌঁছে যায়। পরে মোড়েলগঞ্জ ও বাগেরহাটের ২টি ইউনিট সুন্দরবনের আগুন নেভাতে যুক্ত হয়। পাশাপাশি বনকর্মীদের সাথে এলাকার মানুষও আগুন নেভাতে যোগ দেন। তারা ফায়ার লাইন কাটাসহ দূরের উৎস থেকে পানি সরবরাহের কাজে সহযোগিতা করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক গোলাম সরোয়ার জানান, সুন্দরবনের দাসের ভারানী এলাকায় যে গহীন বনে আগুন লেগেছে তার কাছাকাছি পানির কোনো উৎস না থাকায় ৪-৫ কিলোমিটার দূরে পাইপ খাটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু এলাকায় আগুন ও ধোয়ার কুন্ডলি রয়েছে।

আগুনের ব্যাপ্তি যাতে আর না বাড়ে সে বিষয়টি মাথায় রেখেই ফায়ার সার্ভিস ও বনকর্মীরা একযোগে কাজ করছে। গহীন বনে ও মাটির স্তরে লতা জাতীয় গুল্ম উদ্ভিদে লাগা আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

অপরদিকে সোমবার রাতে বৃষ্টি হওয়ায় বনে লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার দুপুরে সুন্দরবনের দাসের ভারানী এলাকার গহীন বনে আগুন লাগে। তবে বনের গহীনে কীভাবে আগুন লেগেছে তার কারণ জানতে বনবিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ