আওয়ার ইসলাম ডেস্ক: চীনের উইঘুর মুসলিমরা যেসব নির্যাতন ভোগ করছে তা মানবতার ইতিহাসে এক জঘন্য অধ্যায়, ৫ মে উইঘুর মুসলিমদের উঙচচচ উঅণ উপলক্ষে মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে চিনা উইঘুর মুসলিমদের উপর সে দেশের সরকারের নির্যাতনের চিত্র সম্বলিত পোস্টার সাঁটানো, মসজিদে মসজিদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
গতকাল ৫ মে বুধবার বাদ জোহর সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ জিন্দাবাজার, শাহ আবু তুরাব জামে মসজিদ, ছড়ার পার জামে মসজিদ, জজকোর্ট জামে মসজিদ, সোবহানীঘাট জামে মসজিদ, নাইওরপুল জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, কামালগড় জামে মসজিদ সহ প্রায় অর্ধশতাধিক জামে মসজিদে আগত মুসল্লিগণদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
সিলেট নগরীর প্রায় শতাধিক মসজিদে এসব দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন সংগঠনের সভাপতি আবুল হাশেম মোঃ সোহাইল, সদস্য সচিব আব্দুল্লাহ আল হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, হাফেজ উসামা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়, উইঘুর মুসলিম অধ্যুষিত অ লের আগের নাম ‘পূর্ব তুর্কিস্তান’। এটির বর্তমান জিনজিয়াং প্রদেশে। চীন সরকার এ অ লকে জিনজিয়াং নাম দিয়েছে। ৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অ লের প্রায় ১০ লাখ উইঘুর নারী-পুরুষ বন্দি রয়েছে সুরক্ষিত বন্দি শিবিরে।
চীন সরকার এ বন্দি শিবিরকে ‘চরিত্র সংশোধনাগার’ নাম দিয়েছে। চীন সরকারের দাবি, উশৃংঙ্খল অবস্থা থেকে নিরাপদ ও সুরক্ষা দিতেই তাদের এ কার্যক্রম। চরিত্র সংশোধনাগারের নামে চীন সরকার এ সব মুসলিমদের প্রতি চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছে।
লিফলেটে ১৪টি দাবি উত্থাপন করা হয় তম্মধ্যে উইঘুর মুসলিমদের ঐতিহ্য উঙচচঅ নামক চার কোন বিশিষ্ট টুপি পরিধানের উপর সরকারী বিধি নিষেধ প্রত্যাহার, উইঘুর মুসলিমদের বিরুদ্ধে সিস্টেমেটিক দমন বন্ধ, মুসলমানদের দরজায় বিশেষ কোড বসানো বন্ধ, জোর পূর্বক গর্ভপাত বন্ধ, শিনজিয়াং অ লে উইঘুর মুসলিমদের বন্দিশিবির খুলে দেওয়া, ভোকেশনাল এডুকেশন অবিলম্বে বন্ধ করা, ২০ লাখ উইঘুর মুসলিম আà¦