শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


হারিয়ে যাচ্ছে বখতিয়ার খিলজির স্মৃতিবিজরিত সেই ‘বখতিয়ারি মসজিদটি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ, প্রতিনিধি: সংরক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে রংপুরের মাহিগঞ্জ এলাকার এতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ। এই মসজিদটি স্থানীয়দের কাছে বখতিয়ারি মসজিদ নামে পরিচিত।

মসজিদের অধিকাংশ এলাকাজুড়ে গড়ে উঠেছে সুইপার কলোনি। রক্ষণাবেক্ষণের অভাবে অবশিষ্ট জায়গাটুকুও দখল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের তালিকাভুক্ত না হওয়া এবং এটি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক এ নিদর্শনটি।

এ মসজিদটি প্রতিষ্ঠার সময়কাল নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না থাকলেও মুঘল ও সুলতানী আমলের নির্মাণ সামগ্রী, গম্বুজের নিচের ত্রিকোণাকৃতির পেন্ডেন্টিভ নকশা, ড্রামহীন গম্বুজ, ছাদের সমতল বুরুজ ও ছোট আকার মসজিদের প্রাচীনত্ব এবং পাশে ইসলাম প্রচারক শাহ জালাল বুখারী রহ. এর মাজার দেখে এটি মুঘলপূর্ব যুগের মসজিদ বলে মনে করেন ইতিহাস গবেষকরা।

jagonews24

বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসার ফেকাহ বিভাগের প্রধান ড. মো. আজিজুল ইসলাম তার পিএইচডি অভিসন্দর্ভের (গবেষণাকর্ম) (বৃহত্তর রংপুর জেলায় ইসলামী দাওয়াহ) ১২৪ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, গোলাকার তিন গম্বুজ বিশিষ্ট এ মসজিদের ভেতরের দৈর্ঘ্য ৩৩ ফুট, প্রস্থ ১৪ ফুট এবং উচ্চতা প্রায় ২০ ফুট। এর চারকোণায় অষ্টভূজাকার কিউপলাযুক্ত কর্নার টাওয়ার রয়েছে। পূর্ব দিকের দেয়ালে রয়েছে তিনটি অর্ধবৃত্তাকার খিলানবিশিষ্ট প্রবেশপথ। যার উচ্চতা ৬ ফুট এবং প্রস্থ ৩ ফুট। দরজাগুলো বহুভাজ বিশিষ্ট খিলানাকৃতি ছিল এবং উভয় দিকে প্রতিটি দেয়ালজুড়ে পলেস্তারার ব্যবহার ছিল।

এছাড়াও পশ্চিম দেয়ালের ভেতরে (মধ্যভাগে) মিহরাবসহ তার উভয়দিকে গভীর খিলানের চিহ্ন লক্ষ্য করা যায়। ১০-৬-১ ইঞ্চি, ১২-৭-২ ইঞ্চি, ১১-৬-১.৫ ইঞ্চি, ১২-৬-২ ইঞ্চি ও ৬-৬-১ ইঞ্চি পরিমাপের বিভিন্ন ইট দিয়ে চুন সুড়কির সমন্বয়ে নির্মিত এ মসজিদে এক কাতারে ১৮-২০ জন মুসল্লির একসঙ্গে নামাজ আদায় করা সম্ভব।

ওই গবেষণাকর্মে তিনি আরও উল্লেখ করেছেন, এ মসজিদটি ইসলামী দাওয়াহ প্রসারের ক্ষেত্রে নানা অবদান রেখেছে। অমুসলিম অধ্যুসিত মাহিগঞ্জ এলাকায় ইসলাম প্রচারক শাহ জালাল বুখারী রহ. এ মসজিদে বসে দীর্ঘদিন (১৩০৭-১৪০০ খ্রি. এর মধ্যবর্তী সময়ে) ইসলামের সুমহা