বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ইমরান খানের সফরে সৌদি-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম, আন্তর্জাতিক ডেস্ক: সৌদি-পাকিস্তান পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও উভয়পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য ‘সুপ্রিম কর্ডিনেশন কাউন্সিল’ গঠন করেছে।

আজ শনিবার (৮ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জেদ্দায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করেন।

উসাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের টানপোড়েন চলছে। কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন না পাওয়ায় নানা সময় ক্ষোভ জানিয়েছে পাকিস্তান। এছাড়া ইরান, তুরস্ক, মালয়েশিয়ার সঙ্গে মিলে ওআইসির বিকল্প জোট গড়ার প্রচেষ্টায়ও জড়িত রয়েছে ইসলামাবাদ। এরই মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নে সৌদি সফরে গিয়েছেন ইমরান খান।

২০১৮ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সৌদি আরবে এ নিয়ে তিনবার রাষ্ট্রীয় সফর করলেন ইমরান খান। শনিবার (৭ মে) জেদ্দায় ইমরান খান ও মোহাম্মদ বিন সালমান দু’টি চুক্তি স্বাক্ষর করেন। এর একটি দুই দেশের সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত। এ চুক্তির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য একটি ‘সুপ্রিম কর্ডিনেশন কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল-আরবিয়া টিভি জানিয়েছে, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ইসলামী প্রজাতন্ত্রের মধ্যে শক্তি, অবকাঠামো, পরিবহন, জল এবং যোগাযোগের ক্ষেত্রে যোগ্য প্রকল্পগুলির অর্থায়নের জন্য আরও একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক, কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবেশ ও মিডিয়া অংশীদারিত্বের ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সূত্র: আরব নিউজ ইংরেজি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ