শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ফিলিস্তিনীদের উপর ইসরায়েলের নৃশংসতা বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদে বারবার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং গতকাল থেকে গাজায় নির্বিচার বিমান হামলা করে অন্তত: ২৪ জন ফিলিস্তিনীকে শহিদ ও শত শত আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী নির্যাতন বন্ধ ও দখলদারিত্ব অবসানের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

আজ সোমবার প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, অবৈধ ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েলের পুলিশবাহিনী গত কয়েক দিন যাবৎ পবিত্র আল-আকসা মসজিদের মুসল্লীদের উপর গুলি, টিয়ারসেল, গ্রেনেড হামলা চালিয়ে শতশত মুসলমানকে আহত করেছে, গতকাল থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যণÍ অন্তত: ২৪ জন ফিলিস্তিনী শহীদ হয়েছেন। রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লীদের উপর বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনী মুসলমানদের হত্যা করে বিশ^ মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। ফিলিস্তিীদের উপর ইহুদীবাদী ইসরায়েলের এ জুলুম নির্যাতন ও হত্যাকান্ড বিশ^মুসলিম কোনভাবেই বরদাশ করবে না।

বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে ফিলিস্তিনী জনগনের উপর পরিচালিত ইহুদীবাদী ইসরায়েলি নৃশংসতা বন্ধ করতে হবে। গাজায় বিমান হামলা বন্ধ করতে হবে। আল-আকসা মসজিদকে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য উন্মুক্ত রাখতে হবে। ইহুদীবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। এ জন্য জাতিসঙ্ঘ, ওআইসিসহ বিশ^ মুসলিম ও বিশ^ সম্প্রদায়কে জরুরীভিত্তিতে পদক্ষেপ গ্রহন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ