শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

শপিং করে ফেরার পথে ট্রাকচাপায় রাজধানীতে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ট্রাকের চাপায় মোহাম্মদ কামরুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটায় মাতুয়াইলে স্থানীয় মেডিকেলের বিপরীত পাশে এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় কামরুলকে উদ্ধার করে ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. মাসুদুল।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কামরুল হাসান একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

রাতে শপিং করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে মাতুয়াইলে মেডিকেলের বিপরিতে রাস্তায় একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যাওয়ায় অপর একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের বাবা ইসহাক আহাম্মেদ জানান, রাতে শপিং করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন কামরুল। মৃত কামরুল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসহাক আহাম্মেদের ছেলে। বর্তমান যাত্রাবাড়ী মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ