শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

‘ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলায় বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজিজ বলেন, মসজিদে আকসায় প্রকাশ্যে মুসলিমদের উপর অমানবিক নির্যাতন ও সহিংসতার ঘটনায় সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো মুখ বন্ধ করে রেখেছে।

আজ বুহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেকোনো মুসলমান অন্য মুসলমানের উপর অত্যাচার ও নির্যাতন দেখে চোখ বন্ধ করে রাখতে পারে না। মহিমান্বিত রমজান মাসে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনী মুসলিমদের উপর ইসরায়েল সৈন্যদের নির্বিচারে গুলি ও হামলায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ তায়ালা মসজিদুল আকসাকে হেফাজত করুন এবং আমাদের মুসলিম ভাই-বোনদের অত্যাচার থেকে মুক্তি দিন।

নেতৃবৃন্দ আরও বলেন, আল আকসা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়; বরং এ পবিত্র ঘর রক্ষার দায়িত্ব প্রতিটি মুসলমানের। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণের সবাইকে এ পূণ্যভূমি রক্ষায় এগিয়ে আসতে হবে। ওআইসি ও মুসলিম রাষ্ট্রপ্রধানদের উচিত আন্তর্জাতিকভাবে এ হামলা প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ