শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমে আল আকসায় হামলা ও গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা।

ইহুদিবাদী ইসরাইলের এ বর্বরোচিত হামলার ঘটনায় আন্তর্জাতিক এ সংস্থাটি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়ায় মানবাধিকার কর্মীরা বুধবার এ বিক্ষোভ দেখান।খবর আনাদোলুর।

তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে সহস্রাধিক মানবাধিকার কর্মী জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করে ইসরাইলবিরোধী শ্লোগান দিতে থাকেন।

এ সময় তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরব ও বিশ্ব নের্তৃবৃন্দের রহস্যজনক নীরবতারও কঠোর সমালোচনা করেন।

এতে ওয়েলফেয়ার এন্ড জাস্টিস অ্যাসোসিয়েশন (রেফাহডের), জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এন্ড ডেভলাপম্যান্ট এবং দ্যা  অ্যাসোসিয়েশন অব টরচার ভিকটিমস নামে মানবাধিকার সংস্থার কর্মীরাও যোগ দেন।

বিক্ষোভকারীদের মধ্যে আরও ছিলেন, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল-বান্নার নাতি হানি রামাদান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জেরুজালেম তথা ফিলিস্তিনে যেভাবে মানবাধিকার লঙঘন হচ্ছে, এ ব্যাপারে বিশ্ববাসীর এখনই সোচ্চার হওয়া দরকার।

নির্যাতিত মুসলিমদের সঙ্গে আমরা আছি, তারা একা নন।সেখানে মানবাধিকার রক্ষায় যা করা দরকার, তাই আমরা করবো। তারা ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র আখ্যায়ীত করে দ্রুত দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ