শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

বিখ্যাত মুহাদ্দিস, দেওবন্দের শিক্ষক মাওলানা হাবিবুর রহমান আজমী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হাদিসের খ্যাতিমান শিক্ষক, দারুল উলূম দেওবন্দের প্রবীণ উস্তায মাওলানা হাবিবুর রহমান আজমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ভারতের মিল্লাত টাইমসের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার ৩০ রমজানুল মোবারক ভোর সকালে আনুমানিক ৭৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সম্প্রতি তিনি তার নিজ শহর আজমগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দারুল উলূম দেওবন্দ থেকে প্রকাশিত মাসিক পত্রিকা দারুল উলূম দেওবন্দের সম্পাদক ছিলেন মাওলানা হাবিবুর রহমান আজমী। তিনি আসমাউর রিজাল সম্পর্কে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ছিলেন। ছাত্রদের মধ্যে অন্যতম জনপ্রিয় শিক্ষক ছিলেন বলেও জানা যায়।

জানা যায়, মাওলানা হাবিবুর রহমান আজমী ইতিহাসের প্রতি গভীর নজর রেখেছিলেন। ইসলামের ইতিহাস ও অন্যান্য বিষয়ের অনেকগুলো বই রচনা করেন তিনি। জনসাধারণের মধ্যে তার বইগুলো বেশ জনপ্রিয় ছিলো।

সূত্র: মিল্লাত টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ