শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

করোনায় দেশে ২২ মৃত্যু, শনাক্ত ২৬১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। এই সময়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬১ জন। গতকাল একদিনে করোনায় ২৬ জনের মৃত্যু ও ৮৪৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬.৯৫ শতাংশ। এ পর‌্যন্ত দেশে মোট ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সময়ে ২২ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। দুই মাস পর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ