শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ভারতে কমছে মৃত্যু, আক্রান্তও নিম্নমুখী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অনেকটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণে অনেকের মৃত্যু হচ্ছে। ঈদের পরের দিনেও ভারতে আক্রান্ত ও মৃত্যু কমেছে। তবে, মৃত্যুর হার বিগত তিন দিন ধরে নিম্নমুখী।

করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৮৭৯ জন মানুষের মৃত্যু হয়েছে। যা গতকাল এর থেকে কিছুটা কম। শুক্রবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার  ৯৯৯ জনের। আর শনিবার (১৫ মে) আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৬ হাজার কম।

এছাড়া, আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৯৯ জনের।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৩৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ২৪ হাজার ৪২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩ লাখ ২৫ হাজার ৭৯৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৩১৪ জনের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ