শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দারুল আরকাম মাদ্রাসা শিক্ষকদের ৫ কোটি টাকা অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত ও বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট পাঁচ কোটি পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা দেওয়া হয় বলে বৃহস্পতিবার (২০ মে) বিজ্ঞপ্তিতে জানায় ইসলামিক ফাউন্ডেশন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরবর্তীসময়ে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান।

বিরাজমান পরিস্থিতিতে উক্ত শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী এ অনুদান দিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ