শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে বিমানে থাকা অন্যান্যরাও নিহত হয়েছেন।

শনিবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নাইজেরীয় বিমান বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেয়া হয়েছিল।

তিন মাস আগেই রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ