শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কোথায় আছেন ‘গুম’ হওয়া ব্যক্তিরা? ফেরার অপেক্ষায় স্বজনরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘গুম’ হওয়া ব্যক্তিরা বেঁচে আছেন কিনা জানেন না তাদের স্বজনরা। বেঁচে আছে, নাকি চিরতরে হারিয়ে গেছে-এই উৎকণ্ঠায় দিন পার করছেন তারা।

শুক্রবার (২৮ মে) সকালে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের অনেকে হাজির হয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিতে।

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার বাবা ও তার গাড়িচালক গুম হন।

ইসমাইল হোসেন বাতেন ২০১৯ সালের ২০ জুন থেকে নিখোঁজ হন। মানববন্ধনে অংশ নিয়ে তার মেয়ে আনিসা ইসলাম বলেন, বাবাকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনী র‌্যাবের কাছেও অভিযোগ করেছি আমরা। কিন্তু দুই বছর হয়ে গেলেও এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি।

মাননববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোকচিত্রী শহিদুল আলম, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বোন ও ‘মায়ের ডাক’ সংগঠনের সভাপতি আফরোজা ইসলাম আঁখি।

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিবছরই স্বজনরা বুক চাপড়ে নিখোঁজ স্বজনদের ফিরে পেতে চান, তাদের খবর জানতে চান। এখানে অনেক শিশুরা তাদের কথা বলেছেন, যা শুনে আমার চোখের কোণে পানি এসেছে। যতবারই এই অনুষ্ঠানে আসি, ততবারই এই হৃদয়বিদারক দৃশ্য বুকের ভেতর নিতে হয়েছে।

নুরুল হক নুর বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫০ বছরে এসেও এসব নিখোঁজদের ছবি নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। শুধু ভিন্নমত ও রাজনীতির কারণে তাদের গুম করা হয়েছে। বিরোধীদলের মনোভাব ভেঙে দিতে এমন করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ