শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পানির মূল্যবৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে জাতির এই মহাসংকটে ঢাকা ওয়াসা কর্তৃক পানির ৫% মূল্যবৃদ্ধি জনসাধারণের ওপর মরার ওপর খাঁড়ার ঘার শামিল বলে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

নেতৃদ্বয় আজ শুক্রবার (২৮মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, করোনা মহামারীর কারণে অনেকে চাকুরি হারিয়েছেন, অনেকে ব্যবসায়িকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। আবার অনেক মানুষ আছেন কর্মহারা। এই অবস্থায় পানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর আরো বেশি চাপ বৃদ্ধি পাবে।

নেতৃদ্বয় বলেন, ওয়াসা কর্তৃপক্ষের প্রয়োজন ছিল পানির মান উন্নয়ন করা। কিন্তু তারা মানুষের ওপর পানির মূল্যবৃদ্ধি করে জীবনযাত্রা আরো কঠিন করে দিয়েছে। নেতৃদ্বয় পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের জন্য ওয়াসা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ