শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

২১৫ শিশুর দেহাবশেষ মিলল কানাডার এক স্কুলের নিচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার একটি স্কুলের নিচে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। স্থানীয় একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় বিশাল এ গণকবরের সন্ধান পাওয়া যায়।

প্রাথমিকভাবে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটিকে ‘দেশের ইতিহাসের একটি লজ্জাজনক অধ্যায়’ বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, ২১৫ শিশুর মধ্যে মাত্র তিন বছরের শিশুও রয়েছে। বিবিসির খবর অনুসারে, এসব শিশু ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল। স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ করে দেয়া হয়। স্কুলটির জায়গায় গণকবর পাওয়ার তথ্য প্রথমবার প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার।

এক বিবৃতিতে টিকেমলুপস টি সিকওয়েপেমসের প্রধান রোসান্নি কাসিমির বলেন, আমাদের মধ্যে একটি জ্ঞান আছে, তা দিয়ে সত্যতা নির্ধারণ করতে পারবো। বর্তমানে আমাদের কাছে জবাবের চেয়ে প্রশ্নই বেশি।

কানাডার আবাসিক স্কুল ব্যবস্থায় আদিবাসী শিক্ষার্থীদের জবরদস্তিমূলক পরিবার বিচ্ছিন্ন রাখায় এই ‘সাংস্কৃতিক গণহত্যা’ সংঘটিত হয়েছে। বিলুপ্ত এই ব্যবস্থা নিয়ে ছয় বছরের একটি তদন্ত হয়েছে।

আবাসিক স্কুলটিতে অংশ নেওয়া চার হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে। তবে নতুন পাওয়া ২১৫ শিশুর দেহাবশেষ এই মৃত্যুর সংখ্যায় যোগ করা হয়নি বলেই ধরে নেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ