বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফ্রি ফায়ার-পাবজির নেশা কেড়ে নিল আরও এক যুবকের প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আসিফ (১৮) নামের এক যুবক। ফ্রি ফায়ার, পাবজি গেম খেলার জন্য বাবার কাছে স্মার্টফোন চেয়েও না পেয়ে জিদ করে তিনি আত্মঘাতী হন।

সোমবার (৩১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আসিফ সাঁথিয়া উপজেলার খান মাহমুদপুর গ্রামের সেলন ফকিরের ছেলে।

সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসিফ তার পাশের গ্রামের বাসিন্দা। সম্প্রতি ওই যুবক ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার জন্য তার বাবাকে স্মার্টফোন কিনে দিতে বলেন। কিন্তু বাবা অর্থাভাবে কিনে দিতে পারেননি। এজন্য অভিমান করে সোমবার বিকেলে তিনি তার নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বজনরা টের পেয়ে আসিফকে দ্রুত আড়া থেকে নামিয়ে সাঁথিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ