বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আর্মেনিয়ার ড্রোন মাটিতে নামাল আজারবাইজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার একটি ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে তা মাটিতে নামিয়ে এনেছে আজারবাইজানের সেনাবাহিনী।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘গ্রিফোন-১২’ মডেলের ওই ড্রোনটি দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর পাশাপাশি হামলাও পরিচালনা করা যায়। যার জন্য ড্রোনটি তারা মাটিতে নামিয়েছে। খবর পার্সটুডের।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হলেও এখনও মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি সীমান্ত থেকে ছয়জন আর্মেনীয় সেনাকে আটকের দাবি করেছে আজারবাইজান।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুই দেশের মধ্যে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। ১৯৯১ সালে আজারবাইজানের বিশাল অঞ্চল দখল করে নেয় আর্মেনিয়া।

সর্বশেষ গত বছরের ২৭ সেপ্টেম্বর আবারও দুই দেশ যুদ্ধে জড়ায়। আর্মেনিয়া গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়।

নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ওই চুক্তিতে সই করেন। এই চুক্তির ভিত্তিতে সেখানে যুদ্ধ বন্ধ হয় এবং আর্মেনিয়া দখলকৃত এলাকা আজারবাইজানকে ফেরত দিতে রাজি হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ