শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

কবি ফররুখ আহমদ স্মরণে ‘মাসিক নকীবের’ আলোচনা সভা ও সাহিত্য আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় জাগরণ ও মননের কবি ফররুখ শীর্ষক আলোচনা সভা ও মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব।

শুক্রবার সকাল ৯টায় রাজধানীর রামপুরায় আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

নকীবের আলোচনা সভা ও সাহিত্য আসরে বক্তারা মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর জন্ম ও শৈশবের স্মৃতি বিজড়িত বসতবাড়ির উপর দিয়ে রেলপথ নির্মাণের পরিকল্পনার নিন্দা জানান। একইসাথে সংশ্লিষ্টদের কাছে কবির পিতামাতার কবরসহ বসতবাড়ি সংরক্ষণের আহ্বান জানান।

এছাড়াও নকীব পরিবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন নকীব সম্পাদক মুনতাছির আহমাদ।

মাসিক নকীব সম্পাদক মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সত্তর দশকের কবি ও ছড়াকার আশরাফুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন- লেখক ও সম্পাদক মাসউদুল কাদির, আলেম, লেখক ও অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব ইডিটর আশরাফুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ