বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

বাংলাদেশি চিকিৎসক পেলেন ব্রিটিশ সরকারের স্বীকৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘ভ্যাক্সিন লুমিনারি’ হিসেবে ব্রিটিশ সরকারের স্বীকৃতি পেয়েছে  বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারা’। তিনি ইংল্যান্ডে জাতীয় স্বাস্থ্যসেবা খাতে (এনএইচএস) কর্মরত।

জি-৭ গ্লোবাল ভ্যাক্সিন কনফিডেন্স সামিটে বুধবার এই স্বীকৃতি দেওয়া হয়। জি-৭ প্রেসিডেন্সিতে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো এ ধরনের ইভেন্ট আহ্বান করে। এতে টিকার বিষয়ে আস্থা গড়ে তোলা এবং তা রক্ষায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিশ্বজুড়ে যেসব বিশেষজ্ঞ কাজ করছেন তাদেরকে একত্রিত করা হয়। ডা. তাসনিম জারা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে একজন পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যদিও আমাকে ব্রিটেনের পক্ষ থেকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা হয়েছে, তবু আমি বাংলাদেশ ও ভারতের মানুষদের বেশি সেবা দিয়েছি। একমাত্র বাংলাদেশি হিসেবে আমাকে ভ্যাক্সিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে এই প্লাটফর্মে বিশ্বের অন্য অংশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

ওই সামিটে ব্রিটিশ সরকার এবং পিপলস পিকচারের অংশগ্রহণে সৃষ্ট একটি ফটো মোজাইক ‘দ্য লুমিনারিস’ শিরোনামে অবমুক্ত করা হয়। ভিডিও এবং ছবি ব্যবহার করে সেখানে ‘ভ্যাক্সিন লুমিনারিস’কে ফুটিয়ে তোলা হয়েছে। ‘ভ্যাক্সিন লুমিনারিস’ হলেন সেসব ব্যক্তি যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টিকার পক্ষে আস্থা তৈরিতে কাজ করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ