শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাথা গোজার একটি ঘর চান ময়মনসিংহের অসহায় বৃদ্ধা জাহেরা খাতুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার
ধোবাউড়া প্রতিনিধি>

ময়মনসিংহ ধোবাউড়া উপজেলাধীন বাঘবেড় ইউনিয়নের খামার বাসা গ্রামের শত বছর বয়সী বৃদ্ধা জাহেরা খাতুন মানবেতর জীবন যাপন করছেন। মৃত মেহন আলীর স্ত্রী জাহেরা খাতুন।

তিনি জানান, আমার স্বামী আজ থেকে ১৫-১৭ বছর আগে মৃত্যু বরণ করেন। স্বামী মরার কয়েকদিন পরই আমার ছেলে মারা যায়। স্বামী, সন্তান হারানোর পর ভিক্ষা করে এতিম ৩ জন নাতি, নাতনী নিয়ে কোনরকম কষ্টের মধ্যে দিন কাটছে। আমার মাটির ঘরের দেয়াল এক সাইড ভেঙ্গে পড়ায় এলাকাবাসী কম্বল দিয়ে কোনরকম থাকার ব্যবস্থা করে দেন।

জাহেরা খাতুন সমাজের বিত্তশালীদের এবং স্থানীয় ইউপি ও উপজেলা চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের কাছে একটি ঘরের দাবী করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, জাহেরা খাতুন দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র থাকায় কোনভাবেই ঘর নির্মাণ করতে পারছেন না। এ পরিস্থিতিতে একটি ঘর পাওয়ার জন্য এলাকাবাসী সমাজের বিত্তশালী ও ধোবাউড়া প্রশাসনের কাছে দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ