বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


প্রেস ব্রিফিংয়ে যা বললেন হেফাজতে ইসলামের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ জুন) সকাল ১১ টা ১৫ মিনিটে খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতিত্ব করেন মাওলানা নূরুল ইসলাম জিহাদি। ঘোষিত কমিটিতে একটি উপদেষ্টা কমিটি, একটি খাস কমিটি ও ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান (বি.বাড়ীয়া), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী), মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী (কামরাঙ্গিরচর), মহিউদ্দীন রাব্বানী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, (নাজিরহাট), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মুবারাকুল্লাহ (বি. বাড়ীয়া), মাওলানা মাহমুদ আলম (পঞ্চগড়), আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক হাফিজ্জি (মোমেনশাহী), আনোয়ারুল করীম (যশোর), মাওলানা মুশতাক, (খুলনা), মীর ইদ্রীস (হাটহাজারী), মাওলানা জহুরুল ইসলাম (খিলগাঁও)সহ অন্যান্য আলেমগণ।

প্রেস ব্রিফিংয়ে মাওলানা নূরুল ইসলাম জিহাদি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,

প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ২০১০ সালে হাটহাজারী মাদরাসার তৎকালীন মহাপরিচালক দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ইমান-আকিদা রক্ষার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি ধর্মীয় আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। মৃত্যু অবদি সূচারুরূপে এই সংগঠনের আমীরের দায়িত্ব আঞ্জামদেন। তাঁর মৃত্যুর পর এর নেতৃত্ব আসে শাইখুল ইসলামের হাতে গড়া শাগরেদ ও খলীফাদের ওপর। আলহামদু লিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠাকালীন চিন্তা-চেতনাকে ধারণ করে হেফাজত স্বীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত ২৫ এপ্রিল ২০২১ উদ্ভূত পরিস্থিতির কারনে হেফাজতে ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে সেদিন হেফাজতের প্রধান মুরব্বী মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, আল্লামা জুনাইদ বাবুনগরীকে আমীর ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব আল্লামা সালাউদ্দীন ও অধ্à