শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে। দেশটি নতুন করে ৮৬ হাজার ৪৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গত ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। আর এ নিয়ে টানা ৬৩ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে নামল। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।

এছাড়াও একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। এনিয়ে দেশটিতে মোট ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন মারা গেছে।

আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটিতে গত ৩ এপ্রিল আক্রান্তের সংখ্যা শেষবার ৯০ হাজারের কম ছিল। তার পর বাড়তে বাড়তে তা ৪ লাখেও পৌঁছেছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৯০৭ জন।

ভারতে করোনা সংক্রমণের দিক থেকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এর পরে রয়েছে যথাক্রমে কর্নাটক, কেরালা, তামিলনাড়ু ও অন্ধপ্রদেশ।

গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় ২৩ কোটি ৬১ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ