বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ফিলিস্তিন ইস্যুতে জর্ডানের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত: বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনের ব্যাপারে ও তার দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। তবে জর্ডান তা থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার তিনি এ কথা বলেন।

রয়েল দিওয়ান তথা বাদশার প্রধান নির্বাহী কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন যে ফিলিস্তিনের ব্যাপারে তার দেশের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত। তা হচ্ছে, ফিলিস্তিনের জন্য জর্ডান যথাসম্ভব সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরো উল্লেখ করেন, ফিলিস্তিনিদের সাহায্যের জন্য একটি নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত সমাধানে মিত্র দেশগুলোসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ন দেশের সাথে আলোচনা অব্যাহত রাখবে জর্ডান।

ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলি দীর্ঘ দখলদারিত্বের অবসানে একটি রাজনৈতিক পথ বের করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জর্ডান নেতৃত্ব দেবে ও অংশগ্রহণ করবে বলেও জানান দেশটির বাদশাহ।

ফিলিস্তিনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে একটি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তার সৎ ভাই ও সাবেক প্রিন্স হামজাহ বিন হুসেন। তবে বাদশাহর কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয়। এর আগে সৎ ভাই হামজার প্রিন্স (যুবরাজ) পদবি কেড়ে নিয়ে নিজের ছেলেকে ওই পদ দেন বাদশাহ।

সূত্র: ইয়ানি শাফাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ