শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মসজিদকে কোভিড সেন্টারে রূপান্তর নিয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আমিমুল ইহসান: বিশ্ব করোনাকালীন সময়ে বেশ সঙ্কটের মধ্যে যাচ্ছে। অনেক দেশে হাসপাতালে জায়গা নেই। রোগীদের সেবা দিতে বানানো হচ্ছে অস্থায়ী হাসপাতাল। ভারতের অনেক মসজিদকে কোভিড সেন্টার, কোয়ারেন্টাইনে রুপান্তরিত করা হচ্ছে। মসজিদকে কোভিড সেন্টার বানানো শরীয়ত কতটুকু সমর্থন করে?

এমন এক প্রশ্নের জবাবে দারুল উলূম দেওবন্দের ফতোয়ায় বলা হয়, মসজিদকে কোভিড সেন্টার বানানো ইসলামী শরীয়তে জায়েজ নেই। কেননা কোভিড সেন্টার বানানোর দ্বারা মসজিদ নির্মাণের উদ্দেশ্য হারিয়ে যাবে। অর্থাৎ মসজিদকে নির্মাণ করা হয়েছে বিশেষত নামাজ আদায়ের জন্য। কোভিড সেন্টার বানানোর দ্বারা ইহার ব্যাঘাত ঘটবে। মসজিদের সম্মানহানি হবে, এছাড়াও মসজিদে নাপাকী ছড়িয়ে পড়ার প্রবল আশংকা রয়েছে। সুতরাং মসজিদ ছাড়াও যেসকল বিকল্প ব্যবস্থা রয়েছে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেগুলোকে কোভিড সেন্টারে রূপান্তর করা যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ