শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মিয়ানমারে গেরিলা যোদ্ধা-সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তাবিরোধী গেরিলাযোদ্ধা ও নিরাপত্তাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের পর একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে সামরিক বাহিনী। এতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। প্রায় আড়াইশ' ঘড় বাড়ি নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে।

জান্তা সরকারের শাসন মেনে চলতে অস্বীকৃতি জানানোর জেরে মিয়ানমারের কেন্দ্রস্থলে অবস্থিত ম্যাগওয়ে অঞ্চলের কিনমা গ্রামের গেরিলা যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় গেরিলা সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফের সঙ্গে মঙ্গলবার(১৫ জুন) দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়।

মূলত সামরিক অভ্যুত্থান ও জান্তা শাসনের বিরুদ্ধে গঠিত হয়েছে সশস্ত্র দলটি। নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হন। এক পর্যায়ে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়।

আগুনের গ্রামের প্রায় সব বাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতা এতই বেশি ছিলো যে নাসার ফায়ার ট্র্যাকিং সিস্টেমে তা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মিয়ানমার সেনাদের অতর্কিত গুলিতে আগেই গ্রাম ছাড়তে বাধ্য হন অনেকেই। আগুন দেয়ার পর পুরো গ্রাম জনমানব শূন্য হয়ে যায়। যারা ফিরে এসেছেন পোড়া মাটি ও ছাই ছড়া কিছুই খুঁজে পাননি। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন তারা।

সাধারণ নাগরিকদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ড্যান শাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ