বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

পেরুতে বাস দুর্ঘটনায় ২৭ খনি শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ পেরুতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৭ খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উপত্যকায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি পেল্লানকাটা এলাকার একটি খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে গেলে ২৭ শ্রমিক মারা যায়। খবর এএফপির।

দেশটির আপিপি রেডিও জানিয়েছেন, আহত ১৬ জনকে নাসকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিহতরা সবাই খনি শ্রমিক ছিলেন। বাস চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৫২৬ জন নিহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ